বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
বাগেরহাটের কচুয়ায় লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে প্রশাসন
বাগেরহাটের কচুয়ায় লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে প্রশাসন

বাগেরহাটের কচুয়ায় লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে প্রশাসন

শেখ মারুফ হোসেন, বিশেষ প্রতিবেদকঃ

মন্ত্রীপরিষদ বিভাগ হতে জারিকৃত প্রজ্ঞাপনে করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে আজ বৃহস্পতিবার ১ জুলাই সকাল ৬টা থেকে শুরু হওয়া সার্বিক কার্যাবলি/চলাচলে বিধি-নিষেধ আরোপ চলবে আগামী ৭ জুলাই পর্যন্ত।

করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ নিয়ন্ত্রণে সাতদিনের জন্য দেশজুড়ে কঠোর লকডাউন কার্যকর করতে বাগেরহাট জেলাজুড়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হচ্ছে সকাল থেকেই। সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ, আনসার,নৌবাহিনী কোস্টগার্ডের সমন্বয়ে চলছে অভিযান।

বৃহস্পতিবার সকালে প্রধান প্রধান সড়ক ঘুরে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের চিত্র দেখা গেছে। মোড়ে মোড়ে পুলিশ দাঁড়িয়ে আছে, চেকপোস্ট বসানো হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় কাউকে থাকতে দেওয়া হচ্ছে না। সড়কে থামিয়ে কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, এমন নানা প্রশ্নের পর যৌক্তিক জবাব দিতে পারলেই সাধারণ মানুষকে গন্তব্যে যেতে দেওয়া হচ্ছে। না হয় ফিরিয়ে দেওয়া হচ্ছে সবাইকে। রাস্তায় গণপরিবহন চলছে না।

সকাল থেকে কচুয়া উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জীনাত মহলের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এসময় সহকারী কমিশনার (ভূমি), সেনাবাহিনী, পুলিশ, ও আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় রাস্তায় মানুষকে বের হতে দেখা যায় খুব কম। যারা বের হয়েছেন তাদের প্রশ্নের মুখোমুখি হতে হয়। সেনাবাহিনী সঙ্গে নিয়ে মানুষকে ঘরে থাকা ও অননুমোদিত যান বন্ধ রাখতে সচেতনতা ও প্রযোজ্য ক্ষেত্রে কঠোরতাও দেখানো হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জীনাত মহল বলেন, করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে সার্বিক কার্যাবলি/চলাচলে বিধি-নিষেধ কার্যকর করতে অভিযান অব্যহত থাকবে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।