
নতুন সূর্য ডেস্কঃ কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুর উদ্দ্যোগে ২১ই আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ই আগস্ট) বিকাল সাড়ে ৩টার দিকে বিশ্বাস মার্কেটে অবস্থিত দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক আহ্বায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি স.ম মোর্শেদ আলী ভিপি, পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজুল ইসলাম, চেয়ারম্যান শেখ ইমরান হোসেন, কাউন্সিল রফিকুল ইসলাম, জাতীয় শ্রমিক লীগের সভাপতি মনজুরুল ইসলাম মিঠু, সাবেক ছাত্রনেতা জিএম শফিউল আলম শফি, সাবেক চেয়ারম্যান ভুট্টো লাল গাইন, প্রভাষক আব্দুর রহিম সহ সকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদকসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।
আলোচনা সভা শেষে ২০০৪ সালে বিএনপি জামায়াত জোট সরকারের মদদে ২১ই আগস্ট গ্রেনেড হামলায় বীর শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, ২০০৪ সালের ২১ই আগস্ট বিকাল সাড়ে ৫টায় দিকে বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ে আওয়ামীলীগের সন্ত্রাস বিরোধী সমাবেশে বিএনপি জামায়াতের মদদে জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ভয়াবহ গ্রেনেড হামলা চালানো হয়। সেই হামলায় মহিলা আওয়ামীলীগ নেত্রী আইভী রহমানসহ জাতীয় নেতা কর্মীরা নিহত হয়েছে। অবিলম্বে এই জঘন্যতম হত্যাকান্ডের দায়ে অভিযুক্ত সকল আসামীদের রায় দ্রুত কার্যকর করার দাবী জানান নেতৃবৃন্দ প্রমুখ।