বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কালিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
কালিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

কালিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কালিগঞ্জ উপজেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে অনুষ্ঠিত সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন। এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দীপঙ্কর কুমার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, সিনিয়র মৎস্য কর্মকর্তা তৌকির আহমেদ এবং নির্বাচন কর্মকর্তা আবু সোহেল জুয়েল হোসেনসহ অন্যরা।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, সমাজের সর্বস্তরে আইনি সচেতনতা বৃদ্ধি এবং সুবিধাবঞ্চিত মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকারি আইনগত সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ”এই প্রতিপাদ্যের তাৎপর্য তুলে ধরে তারা সাধারণ মানুষকে বিনামূল্যে আইনগত সহায়তা সেবা গ্রহণের আহ্বান জানান।

এ সময় বক্তারা আইনগত সহায়তা কার্যক্রম সম্পর্কে ব্যাপক প্রচারণা চালানোর ওপর গুরুত্বারোপ করেন, যাতে প্রান্তিক জনগোষ্ঠী সহজেই এ সেবার আওতায় আসতে পারে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।