বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
খুলনায় পুলিশের অভিযানে ৪৬ বোতল ফেনসিডিলসহ আটক-১
খুলনায় পুলিশের অভিযানে ৪৬ বোতল ফেনসিডিলসহ আটক-১

খুলনায় পুলিশের অভিযানে ৪৬ বোতল ফেনসিডিলসহ আটক-১

লিটন কুমার রায়ঃ খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মাদক বিরোধী অভিযানে ৪৬ বোতল ফেনসিডিলসহ আঃ রহমান নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে।

কেএমপি’র উপ-কমিশনার কানাই লাল সরকার জানান, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে হরিণটানা এলাকা থেকে আঃ রহমান (৩৬) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে ৪৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত আঃ রহমান সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার বন্দকাঠি গ্রামের রুহুল আমিনের পুত্র। সে একজন পেশাদার মাদক বিক্রেতা। তার বিরুদ্ধে হরিণটানা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।