
স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরার কলারায়া উপজলার দেয়াড়া ইউনিয়নে দুটি ইট চুরির অপবাদ দিয়ে এক গৃহবধুকে গাছে বেঁধে নির্যাতন ও চুল কেঁটে দেওয়ার অভিযােগ উঠেছে। এ ঘটনায় আজ বুধবার(১১ আগস্ট) সকালে থানায় একটি মামলা দায়ের হয়েছে। সােমবার (৯ আগষ্ট) সকাল ৯টার দিকে উক্ত ঘটনা ঘটে।
গৃহবধু হতদরিদ্র রাশিদা বেগম (৪৫) দেয়াড়া ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের ইব্রাহিম গাজীর স্ত্রী।
জানা গেছে,গত ৮ আগস্ট রাত ১০টার দিকে পাকুড়িয়া গ্রামের ভ্যানচালক নদু প্রতিবেশী রাশিদা বেগমকে দুটি ইট চুরির অভিযাগ দেয়। এরপর ৯ আগষ্ট সকাল ১০টার দিকে রাশিদা বেগমকে বাড়ি থেকে ধরে এনে নদু, তার স্ত্রী, পত্রবধু সহ পরিবারের সদস্যরা গাছের সঙ্গে বেঁধে বিবস্ত্র করে মারপিট করে ও চুল কেঁটে ছেড়ে দেয়।
দেয়াড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাশিদা বেগমের প্রতিবেশী আব্দুল মান্নান জানান, নদু ও তার পরিবারের সদস্যরা অভিযাগ করেছ রাশিদা বেগম ইট চুরি করেছে। এরপর রাশিদাকে ধরে নিয়ে বাড়ির মহিলারা মধ্যযুগীয় কায়দায় বেঁধে চুল কেঁটে দিয়েছে। চরম অন্যায় করেছে তারা। আমার কাছে আসলে আমি থানায় অভিযাগ দিতে বলেছিলাম।
কলারায়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির জানান, এ ঘটনায় মঙ্গলবার (১০ আগষ্ট) রাতে রাশিদা বেগম বাদী হয়ে লিখিত অভিযােগ দেওয়ার পর আজ বুধবার সকালে মামলা দায়ের করা হয়েছ। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি নথিভুক্ত করা হয়। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করছে পুলিশ।