
নতুন সূর্য ডেস্কঃ
সাতক্ষীরার ২ এমপিকে হত্যার হুমকিদাতা ও তার বাবাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার ভোরে সাতক্ষীরার দেবহাটা উপজেলার বেলেডাঙ্গা গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, সাতক্ষীরার দেবহাটা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের ইউসুফ হোসেন ও তাঁর পিতা মনিরুল ইসলাম।
গ্রেপ্তারের বিষয়টি সাতক্ষীরার পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে নিশ্চিত করেন।
প্রসঙ্গত, গত ৯ এপ্রিল দুটি ফেসবুক আইডি থেকে সাতক্ষীরা ৩ আসনের এমপি ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক ও সাতক্ষীরা ২ আসনের এমপি মীর মোস্তাক আহমেদ রবি’র মাথার মুল্য ১ কোটি টাকা ঘোষণা দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়। ওই ঘটনায় সাতক্ষীরা সদর থানায় জিডি করা হয় । ঘটনার পর থেকে পুলিশ হুমকিদাতাকে শনাক্তে তৎপর হয়ে উঠে। এবং বুধবার রাতে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে বাবা ও ছেলেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)