বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
বেনাপোলে মাদকসেবী ছেলেকে পুলিশে দিলেন মা
বেনাপোলে মাদকসেবী ছেলেকে পুলিশে দিলেন মা

বেনাপোলে মাদকসেবী ছেলেকে পুলিশে দিলেন মা

নতুন সূর্য ডেস্কঃ

বেনাপোলে মাদকসেবন করায় নিজের ছেলে ময়না ইসলামকে (৩০) পুলিশের হাতে তুলে দিলেন মা। বৃহস্পতিবার (১২ আগস্ট) বেলা ১১টার দিকে পৌরসভার ভবেরবেড় গ্রাম থেকে ময়না ইসলামকে গ্রেফতার করে পুলিশ।

তিনি ওই গ্রামের শুকুর আলীর ছেলে। ময়না ইসলামের মা জানান, তার ছেলে ইয়াবা ও ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদকসেবনের পাশাপাশি ব্যবসাও করে। বৃহস্পতিবার সকালে ঘরে বসে মাদকসেবনের প্রস্তুতি নিতে দেখে তিনি নিজে থানায় খবর দেন।

বেনাপোল পোর্ট থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মুরাদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ময়না ইসলামকে আটক করা হয়। এ সময় তার খাটের নিচ থেকে ২০ পিস ইয়াবাও জব্দ করা হয়। আটক ময়না ইসলামকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।