
শেখ শাহাজাহান আলী শাহিনঃ
কলারোয়া উপজেলা স্কাউট কমিটির নবগঠিত নেতৃবৃন্দ দায়িত্বভার গ্রহণ করেছে।
কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী’র সভাপতিত্বে আজ (১৭ আগস্ট) সকাল সাড়ে ১১ টার দিকে কলারোয়া মাধ্যমিক শিক্ষা অফিসার এর কক্ষে নব নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আঃ হামিদ সাবেক কমিটির সম্পাদক প্রধান শিক্ষক আকতার আসাদুজ্জামান চান্দু নবনির্বাচিত কমিটির সম্পাদক প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন এর নিকট দায়িত্ব হস্তান্তর করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি এবাদুল ইসলাম, বদরুজ্জামান বিল্পব, মুজিবুর রহমান, কমিশনার মোঃ ইউনুস আলী,সহকারী কমিশনার শেখ মর্জিনা,মোঃ আব্দুল মোতালেব, যুগ্ম সম্পাদক মোঃ আঃ ওহাব মামুন, কোষাধ্যক্ষ মোঃআলতাফ হোসেন, কাব লিডার অনুপ কুমার ঘোষ, সহযোযিত সদস্য শেখ কামাল রেজা, লক্ষ্মণ বিশ্বাস গ্রুপ সভাপতি প্রধান শিক্ষক পারুল আকতার।
সংক্ষিপ্ত পরিসরে বিগত কমিটির সম্পাদক নতুন সম্পাদকের নিকট দায়িত্ব বুজে দেন এবং সকল প্রকার সহযোগিতা কামনা করেন। নবনির্বাচিত সম্পাদক দায়িত্ব পালন বুঝে নিয়ে সকলের সহযোগিতা কামনা করেন।
কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী কলারোয়া উপজেলা স্কাউট কে বেগবান ও গতিশীল করার লক্ষ্যে কাজ করার আহবান জানান। সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন। নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান করা, জেলা নির্বাচন, বকেয়া চাঁদা আদায়সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার বিগত কমিটিকে ধন্যবাদ জানান এবং নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানান।