
শেখ মারুফ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
বাগেরহাটের কচুয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা ও এাণ মন্ত্রণালয় কর্তৃক অসহায়, দুস্থ ও দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ঢেউ টিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ আগস্ট ) সকালে উপজেলা পরিষদ চত্বরে বাগেরহাট ২ আসনের মাননীয় সাংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় এমপির একান্ত সহকারী এইচ এম শাহিন এর উপস্থিতে গৃহ নির্মাণে অসহায়, দুস্থ ও দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ৯০ বান্ডিল ঢেউ টিন ও সাথে প্রতি বন্ডিলে ৩০০০/- টাকা গৃহ নির্মাণ বাবদ নগদ অর্থ বিতরণ বিতরণ করা হয়।
উক্ত বিতারন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নাজমা সরোয়ার, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জীনাত মহল, কচুয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অঞ্জণ কুন্ডু, ভাইস চেয়ারম্যান মোঃ ফিরোজ আহমেদ, কচুয়া থানার অফিসার ইনচার্য মোঃ মনিরুল ইসলাম, কচুয়া উপজেলা আওয়ামীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সাধারন সম্পাদক এসএম আবু বক্কার সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা শিকদার হাবিবুর রহমান, জেলা পরিষদের নির্বাচিত সদস্য ও কচুয়া উপজেলা যুবলীগের আহবায়ক মনিরুজ্জামান ঝুমুর, যুগ্মআহবায়ক সুজন দিদার, কচুয়া উপজেলা ছাত্রলীগের আহবায়ক হাজরা ইসতিয়াক হোসেন বাহাদুর, উপজেলা মৎসজীবিলীগের সভাপতি রিপন সিকদার, কচুয়া সদর ইউপি চেয়ারম্যান সিকদার হাদিউজ্জামান হাদিজ, মঘিয়া ইউপি চেয়ারম্যান এ্যাডঃ পংকজ কান্তি অধিকারী, গজালিয়া ইউপি চেয়ারম্যান মোঃ নাসিরউদ্দীন সহ কচুয়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
একইসাথে বাগেরহাট ২ আসনের মাননীয় সাংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়ের উদ্যেগে করোনা ভাইরাস জনিত রোগ কোভিড ১৯ এর সংক্রমণ রোধে কচুয়া উপজেলায় করোনা প্রতিরোধক বুথ উদ্বোধন করেন।
