
স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের দামোদরকাটি গ্রামের মহিদুল ইসলামের ছেলে মোঃ মেহেদী হাসান বয়স(৭) ছোট শিশুটি মঙ্গলবার বিকালের দিকে হঠাৎ করে খুঁজে পাওয়া যাচ্ছে না।
অনেক খোঁজাখুজির পরও পাওয়া যায়নি শিশু টির সন্ধান। হটাৎ আজ(১৮ আগস্ট) বুধবার আনুমানিক বেলা ২ টার দিকে দামোদরকাটি মাটের রাস্তার পাশে কিছু লোকজন দেখতে পায় পাটগাছের আঁটির নিচে শিশুটির মরদেহ।
এটা খেলতে গিয়ে মৃত্যু নাকি হত্যা?
এলাকাবাসীর ধারনা শিশুটি খেলতে গিয়ে হয়তো পা পিছলে পাটগাছের আঁটির নিচে পড়ে গিয়ে আর উঠতে পারেনি আর সেখানেই হয়তো তার মৃত্যু হয়েছে।
উল্লেখ্যঃ মঙ্গলবার (১৭ আগস্ট) বিকাল থেকে শিশুটিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।
মেহেদী দামোদরকাটি মাঠপাড়া এলাকার ইজিবাইক চালক মুহিদুল ইসলামের ছেলে।
মহিদুল ইসলাম বলেন, কাজের উদ্দেশ্যে বাইরে গেলে বাড়ি থেকে স্ত্রী খাদিজা খাতুন তাকে ফোন দিয়ে জানায় মেহেদীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তাৎক্ষণিক বাড়ি ফিরে এসে এলাকাবাসীর সহযোগিতায় স্থানীয় এবং আশপাশের পুকুর জলাশয় সব জায়গাতে খোঁজা হয়েছে। কিন্তু তাকে পাওয়া যায়নি।পরবর্তিতে বিভিন্ন এলাকায় মাইকিং করেও তাঁর সন্ধান করার চেষ্টা চালানো হয়।