
ষ্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরার কলারোয়ায় উত্তোরণের সফল প্রকল্পের উদ্দ্যেগে কোভিড-১৯ এর উপর নামকে ওয়াস্তে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। করোনা প্রতিরোধের উপর কর্মশালা হলেও সেখানে সরকারি নির্দেশনা না মেনে প্রশিক্ষণ কর্মশালা হতে দেখা গেছে। উপজেলার আটটি ইউনিয়নের ১০ জন সেবিকাদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেখানে সরজমিনে গিয়ে দেখা যায় দুই একটি ইউনিয়নের সেবিকা ছাড়া কলারোয়ার কিছু চেনা মুখ সেখানে প্রশিক্ষণার্থী হিসাবে অংশ গ্রহণ করছে।এই প্রশিক্ষণের অনিয়মের বিষয়ে সফল প্রকল্পের ব্যবস্থাপক শহিদুল ইসলামের কাছে মুঠোফোনে জানাতে চাইলে তিনি বলেন, উপজেলার ৮ টা ইউনিয়নের ১০ জন সেবিকাদের নিয়ে এই প্রশিক্ষণকর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকল সেবাকাদের উপস্থিতি দেখতে চাইলে তিনি কোন সদউত্ততর দিতে পারেনি। পরে খবর পাওয়া যায় বিভিন্ন ইউনিয়নের সেবিকাদের বাড়ি বাড়ি গিয়ে তাদের ম্যাসেজ করা হচ্ছে।