
মোঃ মনিরুল ইসলাম ( ডুমুরিয়া) খুলনা: খুলনার ডুমুরিয়া উপজেলা ছাত্রলীগের উপ প্রচার সম্পাদক মেহেদী হাছান রাজু খুলনার পাইকগাছার এক মায়ের জরায়ুর অপারেশনে খুলনা সদর হাসপাতালে যেয়ে অসুস্থ মা কে স্বেচ্ছায় রক্ত দান করেন । মানবতার সেবায় নিয়োজিত ছাত্রলীগ নেতা এর আগে সাতবার রক্ত দান করেছেন।অপারেশনের পর খোজ নিয়ে জানা যায়, তিনি এখন সুস্হ আছেন এবং ছাত্রলীগ নেতা রাজুর জন্য শুভকামনা করেন।তার এই মহৎ কাজের জন্য সবাই তাকে স্বাগত জানিয়েছন। তার সুসাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন ডুমুরিয়া উপজেলা ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক শেখ মাসুদ রানা , উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মেহেদী রহমান রানা, সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল সরদার, সহ -সম্পাদক খালিদ সাইফুল্লাহ , মহানগর ছাত্রলীগের সহ- সম্পাদক ইমরান হোসেন সহ আরোও অনেকে।