
মোঃ মনিরুল ইসলাম ( ডুমুরিয়া) খুলনা: বাংলাদেশ আওয়ামীলীগ ডুমুরিয়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক , কাঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, আটলিয়া ইউনিয়নের চেয়্যারমান পদপ্রার্থী জিএম ফারুখ হোসেন ডুমুরিয়া উপজেলা আটলিয়া ইউনিয়নের মঠবাড়ি গ্রামে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কারের কাজে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তিনি নিজে উপস্হিত থেকে শ্রমিকদের দিয়ে রাস্তার কাজ করান। অত্র এলাকার জনসাধারণের কাছ থেকে জানা যায়, দীর্ঘদিন যাবৎ রাস্তা সংস্কার না করায় এলাকাবাসীর চলাচলে সমস্যার সৃষ্টি হয় । এই খবর শুনে তিনি উপস্হিত হয়ে রাস্তা সংস্কারের দায়িত্ব । এসময় উপস্হিত ছিলেন আটলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ আজিমউদ্দিন , ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ এনামুল হক লাভলু ,বিশিষ্ট ব্যবসায়ী সিদ্দিকুর রহমান সহ আরোও অনেকে।