শুক্রবার, ৫ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কুশোডাঙ্গা ইউনিয়ন   আওয়ামীলীগের কার্যালয় উদ্বোধন
কুশোডাঙ্গা ইউনিয়ন   আওয়ামীলীগের কার্যালয় উদ্বোধন

কুশোডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের কার্যালয় উদ্বোধন


স্টাফ রিপোর্টারঃ
কলারোয়ায় কুশোডাঙ্গা ইউনিয়নের কলাটুপি ওয়ার্ড আওয়ামীলীগের কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার(২ সেপ্টেম্বর) বিকালে ৭নং ওয়ার্ড আ’লীগ কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।

কুশোডাঙ্গা ইউনিয়ন আ’লীগের সভাপতি রামপ্রসাদ দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহাজাদা।

অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আ’লীগ নেতা রফিকুল ইসলাম নেদা, ইউনিয়ন আ’লীগ নেতা সাহেব আলী, আশরাফ হোসেনসহ ওয়ার্ড আ’লীগ,যুবলীগ নেতা-কর্মীবৃন্দ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন যুবলীগ নেতা আলমগীর হোসেন। সভা শেষে কারী জুবায়ের হোসেনের পরিচালনায় মোনাজাত করা হয়।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।