শনিবার, ৬ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
সোনাবাড়ীয়ায় নৌকা প্রতীকের প্রার্থী বেনজির হেলালে’র নেতৃত্ব মিছিল ও পথসভা
সোনাবাড়ীয়ায় নৌকা প্রতীকের প্রার্থী বেনজির হেলালে’র নেতৃত্ব মিছিল ও পথসভা

সোনাবাড়ীয়ায় নৌকা প্রতীকের প্রার্থী বেনজির হেলালে’র নেতৃত্ব মিছিল ও পথসভা


স্টাফ রিপোর্টারঃ
স্থগিত নির্বাচনের তারিখ ঘোষণাকে স্বাগত জানিয়ে সাতক্ষীরার কলারোয়ার সোনাবাড়ীয়ায় নৌকা প্রতীকের বিশাল আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত এ মিছিল ও পথসভায় নেতৃত্ব দেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী বেনজির হোসেন হেলাল।

সোনাবাড়ীয়ায় নৌকা প্রতীকের নির্বাচনী অফিস থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিল নিয়ে বাজার প্রদক্ষিণ করে বারিকের মোড় ঘুরে সোনাবাড়ীয়া তিন রাস্তার মোড়ে এসে একটা সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।

এসময় উপস্থিত ছিলেন- আ.লীগ নেতা সহকারী অধ্যাপক আব্দুর রহিম, সোনাবাড়ীয়া ইউনিয়ন আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, ইউপি সদস্য কামরুজ্জামান, খুলনা মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুস সালাম।

আরও উপস্থিত ছিলেন- ৬নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, ৫নং ওয়ার্ড সভাপতি আজাদ ইসলাম, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রেজা, ৪নং ওয়ার্ড সভাপতি সাহেব আলী, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ৩নং ওয়ার্ড সভাপতি রুহুল কুদ্দুস, সাধারণ সম্পাদক হাসেম আলী, ২নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আজিজুল হক জুলু, ৮নং ওয়ার্ড সভাপতি লিয়াকত আলী গাজী, সাধারণ সম্পাদক খায়রুল বৈদ্য, ৭নং ওয়ার্ড সভাপতি কাসেম আলী, সাধারণ সম্পাদক আঃ রহিম বাবলু।

এছাড়াও সোনাবাড়ীয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রাজু আহম্মেদ, ক্রীড়া অনুরাগী আব্দুস সাত্তার সহ ইউনিয়নের সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।