শুক্রবার, ২৯ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়া সীমান্ত প্রেসক্লাবের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
কলারোয়া সীমান্ত প্রেসক্লাবের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

কলারোয়া সীমান্ত প্রেসক্লাবের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

তরিকুল ইসলাম,ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ

সাতক্ষীরার কলারোয়ার বালিয়াডাঙ্গা সীমান্ত প্রেস ক্লাবের ২য় বর্ষ পূর্তিতে কেক কেটে ও আলোচনা সভার মধ্যে দিয়ে দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।

শনিবার (৪ সেপ্টেম্বর) বিকালে উপজেলার বালিয়াডাঙ্গা বাজার মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন৷

সীমান্ত প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক পত্রদূত পত্রিকার কেঁড়াগাছি প্রতিনিধি অহিদুজ্জামান খোকার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন , কেড়াগাছি ইউনিয়ন আ’লীগের সভাপতি ভূট্রোলাল গাইন, অধ্যাপক ছানোয়ার হুসাইন, সাংবাদিক কে এম আনিছুর রহমান, আরিফ মাহমুদ, আবু রায়হান মিকাঈল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ, সংগঠনটির সাংগঠনিক সম্পাদক দৈনিক কাফেলার সাংবাদিক শফিকুর রহমান , সাধারন সম্পাদক হাবিবুর রহমান সোহাগ, বালিয়াডাঙ্গা বাজার কমিটির সভাপতি সিরাজুল ইসলাম, মাষ্টার আতিয়ার রহমান, সহ সীমান্ত প্রেসক্লাবের সকল সদস্য বৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা সীমান্ত প্রেসক্লাবের বাস্তব লেখনি ও সকল সদস্যের মঙ্গল কামনা করেন৷

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।