মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কচুয়ায় আশ্রয়ন প্রকল্পের দুস্থ শিশুদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগীতা
কচুয়ায় আশ্রয়ন প্রকল্পের দুস্থ শিশুদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগীতা

কচুয়ায় আশ্রয়ন প্রকল্পের দুস্থ শিশুদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগীতা

শেখ মারুফ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ

বাগেরহাটের কচুয়া উপজেলায় টেংরাখালী গ্রামের আশ্রয়ন প্রকল্পের দুস্থ শিশুদের নিয়ে আজ ১১ই সেপ্টেম্বর শনিবার বিকাল ৩ টায় শহীদ শেখ ফজলুল হক মনি কারিগরি কলেজ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যলয়ের যৌথ আয়োজনে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন কচুয়া এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং জে.জে.এস কচুয়া শাখা।

এসময়ে শিশুদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জীনাত মহল, নারী ও শিশু অধিদপ্তরের কর্মকর্তা নাজমুন নাহার, কচুয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিস, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কচুয়া এপি, ও জে.জে.এস কচুয়া শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সাংবাদিকসহ অন্যান্যরা।

চিত্রাংকন প্রতিযোগিতা শেষে আশ্রয়ন প্রকল্পের অংশগ্রহণকারী ২৫ জন দুস্থ শিশুকে পুরস্কার বিতরণ করা হয়।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।