বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
চন্দনপুরে নৌকা প্রতিকের সমর্থনে সভা
চন্দনপুরে নৌকা প্রতিকের সমর্থনে সভা

চন্দনপুরে নৌকা প্রতিকের সমর্থনে সভা

স্টাফ রিপোর্টারঃ

কলারোয়ার ৭ নং চন্দনপুর ইউনিয়ন আ’লীগের আয়োজনে নৌকা প্রতীকের সমার্থনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় চন্দনপুর বহুমুখি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, জেলা আ’লীগের দপ্তর সম্পাদক হারুন অর রশিদ, সদর আ’লীগের সভাপতি আব্দুর রশিদ।

চন্দনপুর ইউনিয়ন আ”লীগের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ গাজী রবিউল ইসলামের সভাপতিত্বে ও স্থানীয় ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান মনিরুল ইসলাম মনির পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, জেলা যুবলীগ নেতা মোয়াজ্জেম হোসেন, পৌর আ’লীগের সাধারন সম্পাদক সহিদুল ইসলাম, ্চন্দনপুর ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন, আ’লীগ নেতা হারুর অর রশিদ, যুবলীগ নেতা শেখ মাছুমুজ্জামান মাছুম, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি আশিকুর রহমান মুন্না,আ’লীগ নেতা আসাদুজ্জামান আসাদসহ অসংখ্য কর্মী-সমার্থকবৃন্দ।

সভায় বক্তারা, আগামী ২০ সেপ্টেম্বর সোমবার অনুষ্ঠিতব্য চন্দনপুর ইউপি নির্বাচনে ’জননেত্রী শেখ হাসিনার মনোনীত’ নৌকা প্রতীকের প্রার্থী জনমানুষের সেবক মনিরুল ইসলাম মনিকে পুন:রায় বিপুল ভোটে জয়যুক্ত করে ইউনিয়নের সার্বিক উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

বক্তারা, ইউনিয়নের সকলস্তরের নেতা-কর্মীদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে কাজ করার আহবান জানান। অনুরুপভাবে, সোনাবাড়িয়া ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী বেনজির হোসেন হেলালের সমর্থনে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।