বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
ধোপাখালি ইউপি চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী পথসভা ও মোটরসাইকেল শোভাযাত্রা
ধোপাখালি ইউপি চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী পথসভা ও মোটরসাইকেল শোভাযাত্রা

ধোপাখালি ইউপি চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী পথসভা ও মোটরসাইকেল শোভাযাত্রা

শেখ মারুফ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ

আসন্ন ২০ সেপ্টেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাগেরহাটের কচুয়া উপজেলার ধোপাখালি ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতিকের চেয়ারম্যান পদপ্রার্থী ইউনিয়নের সফল চেয়ারম্যান শেখ মোকবুল হোসেনের নির্বাচনী পথ সভা ও মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালে নির্বাচনী পথ সভা ও মোটরসাইকেল শোভাযাত্রা ধোপাখালি ইউনিয়নের প্রধান প্রধান সড়ক ও বাজারে গণসংযোগ করেন। ধোপাখালি ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতিকের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ মোকবুল হোসেন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতিকে ভোট দেওয়ার আহবান জানান। নৌকা স্বাধীনতা, গণতন্ত্র, উন্নয়ন ও সমৃদ্ধির প্রতীক। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। নৌকা মার্কাই বাংলাদেশকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলতে শিখিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন ও সততার রোল মডেল হিসেবে বিশ্বের দরবারে পরিচিতি পেয়েছেন। দলমত নির্বিশেষে সবাইকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানানো হয় নির্বাচনী পথ সভা থেকে।

তার নির্বাচনী শোভাযাত্রায় উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তি, সর্বস্তরের জনসাধারণ আংশগ্রহন করেন। এসময় নির্বাচনী পথ সভা ও মোটর সাইকেল শোভাযাত্রা জনসমুদ্রে পরিণত হয়।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।