বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
সাতক্ষীরার কালিগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে নানা কর্মসূচি অনুষ্ঠিত
সাতক্ষীরার কালিগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে নানা কর্মসূচি অনুষ্ঠিত

সাতক্ষীরার কালিগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে নানা কর্মসূচি অনুষ্ঠিত

শেখ মারুফ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ

বর্ণাঢ্য কর্মসূচির মাধ্যমে সাতক্ষীরার কালিগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস ২০২১ উদযাপন করা হয়। শান্তিকে টেকসই রাখতে জাতিসংঘের সদস্য দেশগুলো ১৯৮২ সাল থেকে প্রতিবছরের ২১ শে সেপ্টেম্বর আন্তর্জাতিক শান্তি দিবস পালন করছে।

একটি যুদ্ধবিহীন বিশ্ব প্রতিষ্ঠার (যুদ্ধ নয়, শান্তি চাই স্লোগানে) লক্ষ্যে ১৯৮১ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত নম্বর ৩৬/৬৭ প্রস্তাব অনুসারে প্রতি বছরের সেপ্টেম্বর মাসের ‘তৃতীয় মঙ্গলবার’ জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শুরু হওয়ার দিনটিকে ‘আন্তর্জাতিক শান্তি দিবস’ হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

‘রিকভারিং বেটার ফর ইকুইট্যাবল অ্যান্ড সাসটেইন্যাবল ওয়ার্ল্ড’ (সমতার সঙ্গে ভালো কিছু পুনরুদ্ধারকে টেকসই করে রাখা) প্রতিপাদ্য নিয়ে আজ বুধবার ( ২২ সেপ্টেম্বর) কালিগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে উপজেলা পিস ক্লাবের আয়োজনে ও বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তারের সহযোগীতায় আন্তর্জাতিক শান্তি দিবস ২০২১ উপলক্ষ্যে বিভিন্ন ইউনিয়নের পিস ক্লাবের প্রিয় সদস্যদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা, পুরষ্কার বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কালিগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বাবু সুকুমার দাস বাচ্চুর সঞ্চালনায় কালিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল আহসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উদ্বোধনী বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব খন্দকার রবিউল ইসলাম।

এসময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সাইফুল বারী সফু, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন। সহ অন‍্যান‍্য সাংবাদিক ও অতিথি বৃন্দ।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।