বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
গাড়িকে সাইড না দেয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ এমপি’র বিরুদ্ধে
গাড়িকে সাইড না দেয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ এমপি’র বিরুদ্ধে

গাড়িকে সাইড না দেয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ এমপি’র বিরুদ্ধে

নতুন সূর্য ডেস্কঃ

বরগুনা-২ (বামনা-পাথরঘাটা-বেতাগী) আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমনের গাড়িকে সাইড না দেয়ায় এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে। আজ বুধবার এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাথরঘাটা শেখ রাসেল স্টেডিয়ামে আজ উপজেলা ছাত্রলীগ আয়োজিত স্বাধীনতা সূবর্ণজয়ন্তী পাথরঘাটা প্রিমিয়াম লীগ ফুটবল খেলার প্রধান অতিথি ছিলেন এমপি শওকত হাচানুর রহমান রিমন। বিকালে এমপি মোটরসাইকেল বহর নিয়ে খেলার মাঠে আসার সময় খেলোয়াড়দের বহনকারা মাইক্রোবাসটিকে এমপি’র লোকজন সাইড দিতে বলেন। সরু রাস্তার কারণে মাইক্রোচালক সাইড না দেয়ায় এসময় ক্ষেপে যান এমপি। পরে সভা মঞ্চে উঠে মাইক্রোবাসে থাকা পাথরঘাটা বিএএফডিসি মৎস্য আড়ৎদার সমিতির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ডেকে নিয়ে কেন তার মোটরসাইকেল বহরটিকে সাইড দেয়া হয়নি বলেই মারধর শুরু করেন। এরপর পা ধরে ক্ষমা চাইতে বলা হয় পাথরঘাটা মৎস্য আড়ৎদার সমিতির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামকে। এসময় মঞ্চে থাকা পাথরঘাটা পৌর মেয়র আনোয়ার হোসেন আকঁন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক এড. জাবির, আড়ৎদার সমিতির সভাপতি, জাহাঙ্গীর জমাদ্দারসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ব্যবসায়ী নজরুল ইসলাম বলেন, রাস্তায় সাইড দেয়ার মত অবস্থা না থাকায় মাইক্রোচালক সাইড দিতে পারেনি। এমপি আমাকে মঞ্চে প্রকাশ্যে গালিগালাজ করে চড়-থাপ্পড় মারেন এবং তার পা ধরে ক্ষমা চাইতে বলেন।

মঞ্চে উপস্থিত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. জাবির এমপি’র আচরণে দুঃখ প্রকাশ করে বলেন, এমপি আমাকে বলেছেন- নজরুল মাইক্রোর ড্রাইভারকে সাইড না দেয়ার জন্য বলছেন। এজন্যই তিনি কয়েকটি চড়-থাপ্পড় মেরেছেন। 

এ ব্যাপারে আড়ৎদার সমিতির সভাপতি জাহাঙ্গীর জমাদ্দার বলেন, দেখেছি এমপি চড়-থাপ্পড় মেরেছেন। মনে হয় কোন বেয়াদবি করেছে। 

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।