
স্টাফ রিপোর্টারঃ
সেন্টার ফর উইমেন এ্যান্ড চিলড্রেন স্ট্যাডিজ (সিডাব্লিউসিএস) এর উদ্যোগে সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন-(এসডিসি) এর অর্থায়নে এবং উইনরক ইন্টারন্যাশনাল’র সহযোগিতায় কলারোয়া উপজেলা অডিটোরিয়ামে ২৩ সেপ্টেম্বর বেলা ১১টায় আইন প্রয়োগকারী সংস্থা ও মিডিয়ার সদস্যদের সাথে সংলাপ সভার আয়োজন করা হয়। উক্ত সভায় কলারোয়া উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা নুরন নাহার আক্তার’র সভাতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন চৌধুরী। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা, মিডিয়ার সদস্যবৃন্দ, সরকারী বেসরকারী কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সিডাব্লিউসিএ এর কর্মকর্তাগণ। মানব পাচার থেকে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষদের জন্য সিডব্লিউসিএস সারভাইভারদের আর্থিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরা জেলায় মানব পাচার থেকে উদ্ধারকৃত নারী ও পুরুষদের আর্থিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে “আশ্বাস” নামক প্রকল্প বাস্তবায়ন করে চলেছে। এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে- মানব পাচারের শিকার সারভাইভারদের স্বাস্থ্যসেবা, আইনী সহায়তা প্রদান এবং আর্থিক সক্ষমতার লক্ষ্যে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে তাদেরকে সমাজের মূল ¯স্রোতে ফিরিয়ে নিয়ে আসা। তারই ধারাবাহকতায় আইন প্রয়োগকারী সংস্থা ও মিডিয়ার সদস্যদের সাথে সংলাপ সভায় প্রধান অতিথি প্রধান অতিথি জনাব মো: জুবায়ের হোসেন চৌধুরী, বলেন সিডাব্লিউসিএস এ ধরনের সংলাপ সভার আয়োজন করার জন্য এবং আমাদের সকলকে একত্রিত করায় এই মহতি উদ্যোগকে আমি ব্যক্তিগত ভাবে সাধুবাদ জানাই। জাতীয় র্কম পরিকল্পনা ২০১৮-২০২২ এ আন্তঃ সীমান্ত মানবপাচার মোকাবেলায় বাংলাদেশের ভুমিকা কেমন হবে তার একটি পরিকল্পনা তৈরী করা হয়েছে সে সম্পর্কে আলোচনা করেন। আমাদের সকলকে সচেতন হতে হবে, বিদেশ যেতে কারোর কোন নিষেধ নেই, আমরা বলছি বিদেশ যাবেন তবে বৈধ পথে জেনে বুঝে যাবেন তাহলে কোন সমস্যার সম্মুখিন হতে হবে না। তিনি উপস্থিত সাংবাদিক ভাইদের আহবান করে বলেন তারা যেন পাচারকারীদের সম্পর্কে পেপার পত্রিকায় একটু লেখালেখি করে জনগনকে সচেতন করেন। তিনি আরো বলেন ইউনিয়ন ভিত্তিক বেশি বেশি জনসচেতনতা মুলক কার্যক্রম করে সাধারণ মানুষকে আরো সচেতন করতে হবে, তাহলে এলাকার জনগন এই বিষয়ে আরো বেশি সচেতন হতে পারবে। তিনি সকলকে আরো জোরদার কন্ঠে আহবান করে বলেন যে, আমরা যারা বিদেশ যেতে চায় তারা যেন দক্ষ হয়ে বিদেশ যায় তাহলে আমাদের মঙ্গল হবে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ আসাদুজ্জামান (রিপন) প্রকল্প সমন্বয়কারী সিডাব্লিউসিএস, আশ্বাস প্রকল্প।