
স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরার কলারোয়া পৌরসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত ত্রাণ (খাদ্যশস্য) বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার পৌরসভার হলরুমে ওই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। পৌরসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ওই ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এসময় সেখানে উপস্থিত ছিলেন-কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও দৈনিক নতুন সূর্যের সম্পাদক মণ্ডলীর সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, ইঞ্জিনিয়ার ওজিহুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা আরিফ হোসেন, কাউন্সিলর জামিল হোসেন প্রমুখ।
উল্লেখ্য-৪০জন ব্যক্তিদেরকে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী জাতীয় তথ্য বাতায়ন কেন্দ্র থেকে ৩৩৩ এ ফোন করা ব্যক্তিদের কে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
