বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
সুবাস ছড়িয়ে চলে গেলন কলারোয়ার সকলের প্রিয় মুখ শিমুল
সুবাস ছড়িয়ে চলে গেলন কলারোয়ার সকলের প্রিয় মুখ শিমুল

সুবাস ছড়িয়ে চলে গেলন কলারোয়ার সকলের প্রিয় মুখ শিমুল


শেখ শাহাজাহান আলী শাহিনঃ
কলারোয়ার তরুন প্রজন্মের আইডল কলারোয়া পাইলট হাইস্কুল এ্যালমনাই এ্যসোসিয়নের অন্যতম কর্মকর্তা ও কৃতি সন্তান মোঃ নাসিম হায়দার শিমুল আজ (শুক্রবার) সকাল ৭ টার দিকে ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে মূত্যুবরন করেছেন (ইন্না-লিল্লাহহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ছুটির দিনে প্রতিদিনের মত মর্নিংওয়াক শেষ করে মিরপুর সিটি ক্লাব মাঠে ফুটবল খেলার সময় পড়ে যায়। তখনই তাই সহযোগী খেলোয়াড়েরা ধরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নিয়ে যায় এবং কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। ঝরে গেল কলারোয়ার এক মানবপ্রেমী সন্তান। সে কলারোয়ার ঐতিহ্যবাহী পরিবারের সন্তান ছিল। তার পিতা রব মুহুরী নামে পরিচিত ছিলেন। রব মুহুরীর দুই ছেলের মধ্যে শিমুল ছিল ছোট। মৃত্যুকালে বয়স হয়েছিল ৪২ বছর। সে দুই সন্তান নাঈম ও নাজিফ, স্ত্রী, মা, বড় ভাই সহ হাজার হাজার গুনগ্রাহী রেখে গেছেন। শিমুল প্রকৌশলী হিসাবে নভোথিয়েটারে কর্মজীবন শুরু করে বাংলালিংক হয়ে বর্তমানে এ্যারিকসন (এ,এস,পি) ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। কলারোয়া পাইলট হাইস্কুল এ্যালাইমনাই এ্যাসোসিশনের সকল সামাজিক কর্মকান্ড, ক্রীড়াপ্রতিযোগিতা গুলো দায়িত্বশীলতার পরিচয় দিয়ে সকলের হৃদয়ে স্থান করে নিয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, আজ(শুক্রবার) বাদ এশা কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে তার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থান নারায়ণপুরে আরও একটি জানাজার পরে দাফন সম্পন্ন হব। সকলের কাছে তিনি একজন সাদা মনের মানুষ ছিলেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।