
মোঃ মনিরুল ইসলাম, ডুমুরিয়া (খুলনা):
খুলনা জেলা ছাত্রলীগের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । বৃহস্পতিবার বিকালে শঙ্খমার্কেটে আওয়ামীলীগের কার্যালয়ে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করা হয় , তারই পরিপ্রেহ্মিতে ইতিহাসের নৃশংস হত্যাকান্ডে নিহত সকল শহীদদের প্রতি খুলনা জেলা ছাত্রলীগ বিনম্র শ্রদ্ধা জানায়। আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে যোগ দেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্রাচার্য । জাতীয় শোক দিবস উপলহ্মে আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্হিত প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামীলীগের সভাপতি শেখ হারুনুর রশীদ, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্জ তালুকদার আব্দুল খালেক, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ সুজিত অধিকারী, খুলনা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম ডি বাবুল রানা, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদার, সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন খুলনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন।
অনুষ্টানে খুলনা জেলা ছাত্রলীগের আওতাধীন বিভিন্ন উপজেলা, কলেজ, ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।