বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
প্রকাশ্যে চড়-থাপ্পড় মেরেও সংবাদ সম্মেলনে অস্বীকার এমপি রিমনের
প্রকাশ্যে চড়-থাপ্পড় মেরেও সংবাদ সম্মেলনে অস্বীকার এমপি রিমনের

প্রকাশ্যে চড়-থাপ্পড় মেরেও সংবাদ সম্মেলনে অস্বীকার এমপি রিমনের

নতুন সূর্য ডেস্কঃ

সাবেক ছাত্রলীগ নেতা ও মৎস্য ব্যবসায়ী নজরুল ইসলামকে প্রকাশ্যে গালিগালাজ ও চড় থাপ্পড় দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন। 

বুধবার বরগুনা সার্কিট হাউস মিলনায়তনে সংবাদ সম্মেলন এমপি তার বিরুদ্ধে উঠা সকল অভিযোগ অসত্য দাবি করেছেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি বলেন, নজরুল মঞ্চে এসে তার গাড়িকে সাইড না দেয়ায়, ক্ষমা চায়, এসময় তিনি নজরুলকে ধাক্কা দেন। এই ঘটনা বিকৃত করে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বিভিন্ন মিডিয়ায় প্রকাশ করা হয়। রাজনৈতিক এবং দলীয় প্রতিপক্ষরা অসত্য তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করিয়েছে বলে তিনি দাবি করেন। তবে দলীয় প্রতিপক্ষ কারা তা তিনি বলেননি। ইতোপূর্বে তার বিরুদ্ধে মিডিয়ায় আসা সকল অভিযোগ তিনি অস্বীকার করেন।

সকাল পৌনে ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে সিনিয়র সাংবাদিকরা প্রশ্নের জন্য দাঁড়ালে তিনি হঠাৎ করে সংবাদ সম্মেলনের সমাপ্তি ঘোষণা করে দ্রুত স্থান ত্যাগ করেন। 

সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আ. মোতালেব মৃধা, আব্বাস হোসেন মন্টু, সাংগঠনিক সম্পাদক, গোলাম সরোযার টুকু, ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা আলতাফ হোসেন, বেতাগী উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।