বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
ভ্যাকসিন-বিরোধী সমস্ত কনটেন্ট ব্লক করছে ইউটিউব
ভ্যাকসিন-বিরোধী সমস্ত কনটেন্ট ব্লক করছে ইউটিউব

ভ্যাকসিন-বিরোধী সমস্ত কনটেন্ট ব্লক করছে ইউটিউব

নতুন সূর্য ডেস্কঃ

ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, ইউটিউব থেকে সমস্ত ভ্যাকসিন-বিরোধী কনটেন্ট ব্লক করা হবে। বুধবার এক ব্লগ পোস্টে ভিডিও শেয়ারিং সাইট এ তথ্য জানায়। এতে বলা হয়েছে, কোভিড-১৯ ভ্যাকসিন সম্পর্কে ভুল তথ্য দেওয়ার বিষয়ে নিষেধাজ্ঞার থাকার পরও অনুমোদিত কোভিড-১৯ ভ্যাকসিনগুলো সম্পর্কে মিথ্যা তথ্য দিয়ে তৈরি করা সব ধরনের ভিডিও ব্লক করবে ইউটিউব। খবর রয়টার্সের।

জানা গেছে, ফ্লু ভ্যাকসিন বন্ধ্যাত্বের কারণ এবং হাম, মাম্পস ও রুবেলার এমএমআর টিকা নিলে অটিজম হতে পারে- এ ধরনের কনটেন্ট ইউটিউবে অনুমোদিত নয়। ইউটিউবের একজন মুখপাত্র জানিয়েছেন, ইউটিউব রবার্ট এফ কেনেডি জুনিয়র এবং জোসেফ মার্কোলাসহ বেশ কয়েকজন বিশিষ্ট ‘ভ্যাকসিন-বিরোধী’ কর্মীদের সাথে যুক্ত চ্যানেলগুলোকেও নিষিদ্ধ করেছে। উল্লেখ্য, স্বাস্থ্য বিষয়ক ভুয়া তথ্য সরবরাহ বন্ধে যথেষ্ট সক্রিয়ভাবে কাজ না করায় সামাজিক যোগাযোগমাধ্যম ইউটিউব, ফেসবুক ও টুইটার সমালোচিত হওয়ার পর এই উদ্যোগ নিয়েছে ইউটিউব।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।