বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
থানা পুলিশের উদ্যোগে মাদক নির্মূল ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা
থানা পুলিশের উদ্যোগে মাদক নির্মূল ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা

থানা পুলিশের উদ্যোগে মাদক নির্মূল ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টারঃ

সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশের উদ্যোগে চন্দনপুর ইউনাইটেড ডিগ্রী কলেজে মাদক নির্মূল ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ অক্টোবর) সকালে চন্দনপুর ইউনাইটেড ডিগ্রী কলেজ পরিদর্শন করেন কলারোয়া থানা অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির

মাদক নির্মুল করার লক্ষ্যে ও বাল্যবিবাহ প্রতিরোধ করার প্রত্যাশা নিয়ে শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন কলারোয়া থানা অফিসার ইনচার্জ।

এ সময় তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে মাদকের ভয়াবহতা তুলে ধরেন এবং মাদক থেকে যুব সমাজকে দূরে থাকার উপকারিতা দিকগুলো তুলে ধরেন। তিনি এ সময় বাল্যবিবাহ প্রতিরোধ করে নারীদের এগিয়ে যাওয়া বিষয়টিও তুলে ধরেন। মতবিনিময় সভায় পুলিশের কাজে সহায়তা করার জন্য সকলের প্রতি আহবান জানান।

এ সময় উপস্থিত ছিলেন চন্দনপুর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ ডালিম হোসেন,কলেজের অধ্যক্ষসহ অন্যান্য শিক্ষকবৃন্দ,কলেজ পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ চন্দনপুর ইউনিয়ন বিট পুলিশের কর্মকর্তাসহ অন্যান্যরা।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।