মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় পুলিশি অভিযানে ২ মাদক ব্যবসায়ী আটক
কলারোয়ায় পুলিশি অভিযানে ২ মাদক ব্যবসায়ী আটক

কলারোয়ায় পুলিশি অভিযানে ২ মাদক ব্যবসায়ী আটক

তরিকুল ইসলাম,ভ্রাম্যমাণ প্রতিনিধি:
সাতক্ষীরার কলারোয়ায় পৃথক পুলিশি অভিযানে ফেনসিডিল ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক ফেনসিডিল ব্যবসায়ী পলাশ মোল্লা (২৭)। থানা সূত্রে জানা যায়, শনিবার(২ অক্টোবর) রাত সাড়ে ১০ টার দিকে থানার এসআই ইসমাইল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে চন্দনপুর কলেজ সংলগ্ন এলাকায় অভিযানকালে বড়ালী(উত্তরপাড়া) গ্রামের রফিকুল মোল্লার ছেলে পলাশ মোল্লাকে আটক করা হয় । আটকের পর তার দেহ তল্লাশি করে ৫১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে । উদ্ধারকৃত ফেনিসিডিলের আনুমানিক মূল্য ৪০ হাজার ৮ শত টাকা বলে জানা যায়। এ ব্যাপারে, কলারোয়া থানায় আটককৃতের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা(৩,৩-১০-২১ ইং) দায়ের করা হয়েছে। এ দিকে, অপর এক পুলিশি অভিযানে মাদক ব্যবসায়ী মিকাইল হোসেন( ২৬) কে ৫১ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদেরকে রবিবার সাতক্ষীরা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।