বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
বাগেরহাটে স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের দন্ড
বাগেরহাটে স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের দন্ড

বাগেরহাটে স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের দন্ড

মোঃ আজিজুল ইসলাম অমি, বাগেরহাট সদর প্রতিনিধিঃ

বাগেরহাটে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে উত্যক্ত করার অপরাধে আব্দুল কাদের (৩৩) নামের এক ইজিবাইক চালককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (০৩ অক্টোবর) দুপুরে বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মুছাব্বেরুল ইসলাম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দন্ডাদেশ প্রদান করেন। পরে দুপুরেই তাকে জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ।

এর আগে স্কুলের সামনে ওই শিক্ষার্থীর সাথে কথা বলার চেষ্টার সময় শিক্ষার্থী ও কিছু অভিভাবকরা আব্দুল কাদেরকে আটক করে। বেশকিছুদিন ধরে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ওই শিক্ষার্থীকে নানাভাবে উত্ত্যক্ত করত আব্দুল কাদের। বিষয়টি আব্দুল কাদেরের পরিবারকে জানানো হলেও কোন সুরহা হয়নি।

দন্ডাদেশ প্রাপ্ত আব্দুল কাদের (৩৩) বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের কাশিমপুর গ্রামের হেকমত শেখের ছেলে। সে ব্যাটারি চালিত ইজিবাইক চালাতেন।

বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মুছাব্বেরুল ইসলাম বলেন, ব্যাটারি চালিত ইজিবাইক চালক আব্দুল কাদের স্কুলে যাওয়া আসার সময় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে উত্যক্ত করতেন। তিনি সবার সামনে এই অপরাধ শিকারও করেছেন। তাই দন্ডবিধির ৫০৯ ধারায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। দুপুরে তাকে পুলিশের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বাগেরহাট অভিভাবক ফোরামের সভাপতি আহাদ উদ্দিন হায়দার জানান, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ওই শিক্ষার্থী যে সাহসী ভূমিকা রেখেছে তা অবশ্যই প্রশংসনীয়। এটা উত্যক্তকারীদের জন্য একটি সতর্ক সংকেত। স্কুলে আসা যাওয়ার পথে মেয়েদের কেউ বিরক্ত করলে সঙ্গে সঙ্গে অভিভাবক অথবা স্কুল কর্তৃপক্ষকে জানাবে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।