বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগে সাধারণ সম্পাদক পদে এগিয়ে শেখ রেজাউল করিম রেজা।
খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগে সাধারণ সম্পাদক পদে এগিয়ে শেখ রেজাউল করিম রেজা।

খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগে সাধারণ সম্পাদক পদে এগিয়ে শেখ রেজাউল করিম রেজা।

খুলনা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদে জনপ্রিয়তার শির্ষে এগিয়ে রয়েছেন শেখ রেজাউল করিম রেজা। আওয়ামীলীগ পরিবারের সন্তান জাতীর জনক বঙ্গবন্ধু’র তানায়া জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড হিসাবে ১৯৯৭ সালে বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের মাধ্যমে রাজনিতি শুরু করেন। একাধারে তিনি খুলনা জেলার চালনা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি, চালনা এম.এম কলেজ ছাএলীগের সাবেক সভাপতি, খুলনার ঐতিহ্যবহি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ ছাএলীগের সাবেক সভাপতি, সভাপতি বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ খুলনা মহানগর ও সহ- সভাপতি বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ।এরং খুলনা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটির অন‍্যতম প্রভাবশালী সদস্য হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। শিক্ষাগত যোগ্যতায়ও তিনি পিছিয়ে নেই ইসলামের ইতিহাসে সম্পন্ন করেছেন মাস্টার্স খুলনার ঐতিহ্যবাহী ব্রজলাল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে। এম বি এ পাস করেছেন নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয় থেকে। এলএলবি সম্পন্ন করেছেন সিটি ল কলেজ থেকে।

তিনি তার কর্মদক্ষতা ও জনসেবায় খুলনা জেলার মানুষের হৃদয়ের মনি কোঠায় স্থান করে নিয়েছেন।তার সুদক্ষ নেতৃত্বের গুণাবলীতে তরুণ সমাজের আইডল হিসেবে স্বীকৃত।

কোভিড ১৯ সংক্রমণ বৃদ্ধি হওয়ার পর থেকে মানুষকে বিভিন্নভাবে সেবা করে আসছেন। করোনা মহামারীর মধ্যে খুলনা জেলার বিভিন্ন উপজেলায় গরিব অসহায় দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী ও ঈদ সামগ্রী বিতরণ করেছেন নিজস্ব অর্থায়নে। করোনা ভাইরাস থেকে মানুষে রক্ষা করার জন্য তার কর্মীদেরকে সাথে নিয়ে বাড়ি বাড়ি যেয়ে সচেতন করেন ও মাস্ক বিতরণ করেন। নিজের জীবনের তোয়াক্কা না করে করোনা মহামারীর মধ্যেও মানুষের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। শেখ রেজাউল করিম রেজা সর্ব মহলে স্বীকৃত।

এ বিষয়ে শেখ রেজা দৈনিক নতুন সূর্য কে বলেন, তিনি খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হলে খুলনা জেলার ৯টি উপজেলা ও ৬৮ টি ইউনিয়ন ও প্রতিটি ওয়ার্ড কমিটি গঠন করবেন। দলের পরীক্ষিত ও দুঃসময়ের লোকেরাই কমিটিতে অন্তর্ভুক্ত হবেন। তিনি এমন একটি কমিটি উপহার দিবেন যে কমিটি সারা দেশে মডেল কমিটি হিসাবে রুপ নিবে। এবং আগামী দিনে আন্দোলন সংগ্রামে আগ্রনী ভূমিকা পালন করবে এই কমিটি। মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা জন্য অগ্রণী ভূমিকা পালন করবে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।