
লিটন কুমার রায়
দ
কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৪৫০ গ্রাম গাঁজাসহ ০৮ (আট) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ১) মোঃ জাহিদুল ইসলাম পলাশ(৪০), পিতা-মৃত: আবুল হোসেন মোল্যা, সাং-দেয়ানা দক্ষিন-পশ্চিম পাড়া, থানা-দৌলতপুর; ২) শেখ শাহিনুর রহমান@শাহিন(৫১), পিতা-মৃত: মোদাচ্ছের শেখ, সাং-দেয়ানা মধ্য পাড়া, থানা-দৌলতপুর; ৩) ধলু সাহা(২৮), পিতা-হরলাল সাহা, সাং-ময়লাপোতা বস্তি, থানা-সোনাডাঙ্গা মডেল; ৪) মোঃ মহিদুল ইসলাম(২৯), পিতা-রশিদ পরামানিক, সাং-দেউলী, থানা-সিংগাইর, জেলা-মানিকগঞ্জ; ৫) ইমাম হাসান(২৫), পিতা-দেলোয়ার হেসেন, সাং-কৃষ্ণনগর চরা ইউনুস মার্কেট মোড়, থানা-লবনচরা; ৬) আশিক শেখ(২৩), পিতা-মিঠু শেখ, সাং-কৃষ্ণনগর চরা ইউনুস মার্কেট মোড়, থানা-লবনচরা; ৭) মোঃ হাবিবুর রহমান(২০), পিতা-মোঃ আঃ ছাত্তার মালী, সাং-আড়ংঘাটা যিন্নুরাইন কওমি মাদ্রাসার পিছনে, থানা-আড়ংঘাটা এবং ৮) মোঃ নুর নবী হাওলাদার(২৮), পিতা-আফান হাওলাদার, সাং-আমতলা, থানা-বটিয়াঘাটা, জেলা-খুলনা, এ/পি সাং-নাজিরঘাট, থানা-সোনাডাঙ্গা মডেল, খুলনা মহানগরীদের কে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৪৫০ গ্রাম গাঁজা আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৬ টি মাদক মামলা রুজু করা হয়েছে।