বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
মা’কে দেখে বাড়ি ফেরা হলো না ফুটবলারের
মা’কে দেখে বাড়ি ফেরা হলো না ফুটবলারের

মা’কে দেখে বাড়ি ফেরা হলো না ফুটবলারের

নতুন সূর্য ডেস্ক

খুলনার ডুমুরিয়ায় মোটরসাইকেল ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ফুটবলার সৈয়দ তরিকুল ইসলাম (৩৩) নিহত হয়েছেন। সে সাতক্ষীরা জেলার তালা সদর উপজেলার মৃত সৈয়দ সিরাজুল ইসলামের ছেলে।
গত (৪ অক্টোবর) সোমবার রাত সাড়ে ৯ টার দিকে খুলনা – সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া পেট্রোল পাম্পের সামনে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ারসার্ভিস সুত্রে জানা গেছে, খুলনার হাসপাতালে তার অসুস্থ মাকে দেখতে গিয়েছিলেন।এরপর তরিকুল মোটরসাইকেল যোগে খুলনা থেকে বাড়ির উদ্দেশ্য তালা অভিমুখে যাচ্ছিলেন। পথিমধ্যে সড়কের’পাশে অপরিকল্পিত ভাবে রাখা ট্রাক ও আপর একটি ট্রাককে ওভারটেক করার সময় মুখোমুখি সংঘর্ষ হয়।
দ্রুত গতির ট্রাকের আঘাতে মোটরসাইকেলটি ছিটকে রাস্তার উপর পড়ে যায়। এসময় প্রচান্ড আঘাত পেয়ে মাথা ও মুখমন্ডল ফেটে ভেঙ্গে চুরে প্রচুর রক্ত ক্ষরণ হয়ে গুরতর আহত হন।
খবর পেয়ে স্থানীয় লোকজন ও ডুমুরিয়া ফায়ার সার্ভিসের একটি একদল আহতকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় এ্যাম্বুলেন্স যোগে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।

ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর ও ফায়ারসার্ভিস স্টেশন অফিসার সরদার শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। দূর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও ট্রাক চুকনগরহস্থ খর্ণিয়া হাইওয়ে পুলিশ হেফাজতে রয়েছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।