বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কয়রার মামুন্না ব্লাড ক্যান্সারে আক্রান্ত, যেতে চায় স্কুলে;মানবিক সাহায্যের আবেদন
কয়রার মামুন্না ব্লাড ক্যান্সারে আক্রান্ত, যেতে চায় স্কুলে;মানবিক সাহায্যের আবেদন

কয়রার মামুন্না ব্লাড ক্যান্সারে আক্রান্ত, যেতে চায় স্কুলে;মানবিক সাহায্যের আবেদন

কয়রা থেকে ফিরে শেখ খায়রুল ইসলাম,পাইকগাছা (খুলনা)প্রতিনিধি

খুলনার কয়রা উপজেলার বানিয়াখালি সুন্দরবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র মামুন্না ব্লাড ক্যান্সারে আক্রান্ত।সে কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের হড্ডা গ্রামের হানিফা গাজীর পুত্র। মামুন্নার পিতা অসহায় দিনমজুর।পরিবারটি সহায় সম্বলহীন,নিজস্ব কোন জায়গা জমি নেই, নদীর চর ভারাটিয়া জায়গায় ছোট্ট কুঁড়ে ঘরে তাদের বসবাস । নুন আনতে পান্তা ফুরায় পরিবারটির।মামুন্নার পিতার স্বল্প আয়ে সংসারের খরচ ছেলের চিকিৎসার ব্যয় বহন করা অসম্ভব।সেজন্য মামুন্নার পিতা বিত্তবানদের কাছে ছেলের চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের অনুরোধ জানিয়েছেন ।
আপনাদের দেওয়া সাহায্যই হয়তো পারে ছোট্ট শিশুটির জীবন বাঁচাতে।
মামুন্নার পিতার মোবাইল নং 01999625506(বিকাশ)।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।