বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কচুয়ায় মহিলা ভাইস চেয়ারম্যান উপ-নির্বাচনে একমাত্র তাসলিমা বেগমের মনোনয়নপত্র জমা
কচুয়ায় মহিলা ভাইস চেয়ারম্যান উপ-নির্বাচনে একমাত্র তাসলিমা বেগমের মনোনয়নপত্র জমা

কচুয়ায় মহিলা ভাইস চেয়ারম্যান উপ-নির্বাচনে একমাত্র তাসলিমা বেগমের মনোনয়নপত্র জমা

শেখ মারুফ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ

বাগেরহাটের কচুয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে একমাত্র মনোনয়ন পত্র জমাদান করেছেন তাসলিমা বেগম।

গতকাল রবিবার (১০ অক্টোবর) কচুয়া উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ে কচুয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে মনোনয়ন পত্র জমা দিলেন কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও কচুয়া উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান জননেতা মরহুম এস এম মাহফুজুর রহমানের সহধর্মিনী তাসলিমা বেগম। তিনি রাড়ীপড়া ইউনিয়ন পরিষদ থেকে একাধিক বারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান ছিলেন।

এসময় কচুয়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ ও কচুয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় তার সাথে উপস্থিত ছিলেন।

কচুয়া উপজেলায় পর পর ২ বার মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাজমা সরোয়ার নির্বাচিত হয়েছেন। গত (০৫ মে) বুধবার প্রয়াত কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমানের মৃত্যুর পর নাজমা সরোয়ার কচুয়া উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করছেন।এরপর উপজেলা পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে বিনাপ্রতিদ্বন্ধিতায় নাজমা সরোয়ার নির্বাচিত হলে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদটি শুণ্য ঘোষনা করেছিলেন নির্বাচন কমিশন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।