বুধবার, ৩ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
শিক্ষার্থীদের কৃমিনাশক খাওয়ানো হবে ৩০ অক্টোবর থেকে
শিক্ষার্থীদের কৃমিনাশক খাওয়ানো হবে ৩০ অক্টোবর থেকে

শিক্ষার্থীদের কৃমিনাশক খাওয়ানো হবে ৩০ অক্টোবর থেকে

নতুন সূর্য ডেস্কঃ

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পর শিক্ষার্থীদের স্বাস্থ্যপরীক্ষা এবং জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে।

২৩ থেকে ২৯ অক্টোবর শিক্ষার্থীদের স্বাস্থ্যপরীক্ষা এবং ৩০ অক্টোবর থেকে ৫ নভেম্বর কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালন করা হবে বলে মঙ্গলবার জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।অধিদপ্তর এক আদেশে জানায়, শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। গত ১৫ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের টেকনিক্যাল কমিটিতে ২৩-২৯ অক্টোবর শিক্ষার্থীদের স্বাস্থ্যপরীক্ষা এবং ৩০ অক্টোবর থেকে ৫ নভেম্বর জাতীয় কৃমিনাশক সপ্তাহ পালন করার সিদ্ধান্ত হয়।  

১২-১৬ বছর বয়সী বিদ্যালয়গামী ও বিদ্যালয় বহির্ভূত (পথশিশু, কর্মজীবী শিশু, বিদ্যালয়ে থেকে ঝরেপড়া শিক্ষার্থী) সব শিশুকে শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিতির মাধ্যমে এক ডোজ কৃমিনাশক ওষুধ (মেবেন্ডাজল ৫০০ এমজি) খাওয়ানো হবে।  

স্বাস্থ্য অধিদপ্তরের উদ্ধৃতি দিয়ে নির্দেশনায় বলা হয়, কৃমিনাশক ওষুধটি নিরাপদ এবং এটি শরীরিক ও মানসিক বৃদ্ধির সহায়ক হিসেবে কাজ করে।  

অধিদপ্তরে পরিচালক (মাধ্যমিক) মোহাম্মদ বেলাল হোসাইন স্বাক্ষরিত চিঠিতে উল্লিখিত সময়ে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ এবং চিকিৎসকদের মাধ্যমে শিক্ষার্থীদের স্বাস্থ্য কার্যক্রমগুলো সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মাধ্যমিক পর্যায়ের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান, জেলা শিক্ষা অফিসার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসাররাকে সহযোগিতা করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।