মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
সাংবাদিক রাহাত খানের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক
সাংবাদিক রাহাত খানের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

সাংবাদিক রাহাত খানের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

নতুন সূর্য ডেস্কঃ একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট কথাসাহিত্যিক ও সাংবাদিক রাহাত খানের মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।শুক্রবার (২৮ আগস্ট) পৃথক শোকবার্তায় এই গুণীজনের সাংবাদিকতা ও সাহিত্যে অবদানের কথা স্মরণ করেন তারা।শোকবার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।এর আগে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ইস্কাটন গার্ডেনের নিজ বাসায় মৃত্যুবরণ করেন রাহাত খান। তার স্ত্রী অপর্ণা খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।জানা গেছে, বিশিষ্ট কথাসাহিত্যিক ও সাংবাদিক রাহাত খানের মরদেহ রাতে বারডেম হাসপাতালের হিমাগারে রাখা হবে। আগামীকাল শনিবার (২৯ আগস্ট) বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হবে। তবে সময় এখনও নির্ধারণ করা হয়নি।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।