
মোঃ মনিরুল ইসলাম, ডুমুরিয়া, খুলনা:
ডুমুরিয়া জিয়ালতলা যুবসংঘ আয়োজিত ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠান উদ্ভোদন করেন ডুমুরিয়া ৭ নং শোভনা ইউনিয়নের চেয়ারম্যান সুরিঞ্জত বৈদ্য। উদ্ভোদনী ফুটবল খেলায়
আঁধারমানিক একাদশ এবং খরেরাবাদ ফুটবল একাদশ অংশগ্রহণ করেন।
শতশত ফুটবল প্রেমিকদের মন জয় করে খরেরাবাদ এর প্রথম উদ্ভোদনী গোল করেন মোঃ সাগর। শেষ পর্যন্ত খরেরাবাদ জয়ী হয় ১ গোলে এগিয়ে।
খেলার ফলাফল আঁধারমানিক -০ এবং খরেরাবাদ -১।
উক্ত খেলায় পরিচালনা করেন বাবু প্রনব ।
উদ্ভোদনী অনুষ্ঠানে আরো ও উপস্হিত ছিলেন ইউপি সদস্য কার্তিক, যুবলীগের সাধন সরদার, শিহ্মক পংকজ বাবু, শোভনা ইউনিয়ন ছাত্রলীগের সহ- সভাপতি মহিম মন্ডল সহ এলাকার আরোও অনেকে।