বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কচুয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশ ও শান্তির শোভাযাত্রা অনুষ্ঠিত
কচুয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশ ও শান্তির শোভাযাত্রা অনুষ্ঠিত

কচুয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশ ও শান্তির শোভাযাত্রা অনুষ্ঠিত

শেখ মারুফ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ

বাগেরহাটের কচুয়ায় চলমান সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাড়াও আহবানে সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশ ও শান্তির শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকাল ০৪টায় কচুয়া জিরো পয়েন্টে কচুয়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে চলমান সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাড়াতে সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশ ও শান্তির শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ কচুয়া উপজেলা শাখা সহ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো এই কর্মসূচি পালন করেছে। বিকাল থেকেই সমাবেশস্থলে নেতা-কর্মীরা উপস্থিত হতে শুরু করেন।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: সাইফুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ার। এসময়ে কচুয়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ সহ সকল ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন শ্রেণী পেসার মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশ ও শান্তির শোভাযাত্রা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

গত সোমবার সন্ধ্যায় ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে অনির্ধারিত জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে ‘সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা’ কর্মসূচি ঘোষণা করা হয়। সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্ত হয়েছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে দেশে সাম্প্রদায়িক অপশক্তির তৎপরতা প্রতিরোধ করার নির্দেশ ও দলের সব স্তরের নেতাকর্মীদের সতর্ক দৃষ্টি রাখার নির্দেশ দেন। যেকোনো মূল্যে দেশের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য সমুন্নত রাখার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ যখন বিশ্ব সভায় একটি মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, ঠিক সে সময়ে একটি চিহ্নিত মহল পরিকল্পিতভাবে দেশে সাম্প্রদায়িক হানাহানি সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। সরকার ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করেছে। ইতোমধ্যে অনেকেই গ্রেপ্তার হয়েছে, বাকিদেরও আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান। সরকার পরিস্থিতির ওপর সতর্ক দৃষ্টি রাখছে এবং এ ধরনের সন্ত্রাসী ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ঘোষণা অনুযায়ী, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো আজ মঙ্গলবার দেশের সব উপজেলা, জেলা ও মহানগরে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রার আয়োজন করেছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।