মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কচুয়ায় ‘জাতীয় ইঁদুর নিধন অভিযান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
কচুয়ায় ‘জাতীয় ইঁদুর নিধন অভিযান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

কচুয়ায় ‘জাতীয় ইঁদুর নিধন অভিযান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

শেখ মারুফ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ

বাগেরহাটের কচুয়ায় উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন মিলনায়তনে মাস ব্যাপী ‘জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০২১ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কচুয়া উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার কেএম সাহাবুদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জীনাত মহল ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো: ফিরোজ আহম্মেদ।

কৃষি অফিসের স্টাফ বিভাষ চন্দ্র সাহার সাঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন কর্মকর্তা ও কৃষি অফিসের কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য, ‘জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০২১ এবছর ১১ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত চলবে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।