বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
বিরামপুরে ২ জুয়াড়ী আটক
বিরামপুরে ২ জুয়াড়ী আটক

বিরামপুরে ২ জুয়াড়ী আটক

বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুরে পৌর শহর এলাকা মাহমুদপুর শান্তিমোড় ইউক্লিপটাসের বাগানে জুয়া খেলার অভিযোগে ২ জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ। আটক জুয়াড়িদেরকে শুক্রবার সকালে দিনাজপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মমকর্তা ওসি সমুন কুমার মহন্ত।

আটককৃতরা হলেন,মাহমুদপুর (শান্তিরমোড়) মহল্লার মৃত হামিদ মিয়ার ছেলে মোঃ লিটন (৩০) ও একই মহল্লার মোঃ আবুল হোসেনের ছেলে মোঃ আনোয়ার হোসেন (৪৮) এই সূত্রে বিরামপুর থানা পুলিশ জানায়।

(২১অক্টোবর) গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে পৌরসভাধীন ৬নং ওয়ার্ডের মাহমুদপুর (শান্তির মোড়) গ্রামের মোছাঃ খালেদা বেগম ইউক্লিপটাসের বাগানে এ ঘটনা ঘটে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত জানান, মঙ্গলবার দুপুরে পৌর শহরের মাহমুদপুর শান্তিমোড়ের ইউক্লিপটাসের বাগানে জুয়ার আসর চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে পুলিশ অভিযান চালায়। পরে জুয়া খেলার অভিযোগে ২ জুয়াড়িকে আটক করা হয়। এসময় এজাহারনামীয় অজ্ঞাতনামা সাতজন জুয়ারু পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে নগদ ১ হাজার ১৮০টাকা ও জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয় পুলিশ।

ওসি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে বিরামপুর থানায় ১৮৬৭ সালের জুয়া আইনের ৩/৪ ধারায় মামলা হয়েছে। শুক্রবারে সকালে আটক ওই ২ জুয়াড়ীকে দিনাজপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। বাকি পলাতক আসামীদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। মাদক ও জুয়ার বিরুদ্ধে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে বলে ও জানান ওই পুলিশ কর্মকর্তা।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।