মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
বিএফইউজে সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ
বিএফইউজে সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ

বিএফইউজে সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ

নতুন সূর্য ডেস্কঃ

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচনে সভাপতি পদে বাসসের উপ-প্রধান বার্তা সম্পাদক ওমর ফারুক ও মহাসচিব পদে নাগরিক টিভির বার্তা প্রধান দীপ আজাদ নির্বাচিত হয়েছেন। আজ শনিবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবসহ সারাদেশে ১০টি ভোটকেন্দ্রে বিরতিহীনভাবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একযোগে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

পরে রাতে ফল ঘোষণা করেন বিএফইউজে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান বাংলাদেশ জার্নালের সম্পাদক শাহজাহান সরদার। সভাপতি পদে ওমর ফারুক পেয়েছেন এক হাজার ২১৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু জাফর সূর্য ৭৫৩ ও আব্দুল জলিল ভূঁইয়া ৪৮৯ ভোট পেয়েছেন। মহাসচিব পদে দীপ আজাদ পেয়েছেন এক হাজার ৬১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লায়েকুজ্জামান ৪৯৩ ও আব্দুল মজিদ ৩৩০ ভোট পেয়েছেন।বিএফইউজে নির্বাচনে প্রার্থীরা বরাবর প্যানেলের মাধ্যমে অংশ নিলেও এবার তারা প্যানেল ছাড়াই প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে সভাপতি ও মহাসচিব পদে তিনজন করে এবং অন্যান্য ১০ অঙ্গ ইউনিয়ন মিলিয়ে বিভিন্ন পদে মোট ৮৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। তিন হাজার ৯৮০ ভোটারের মধ্যে দুই হাজার ৫১৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

অন্যান্য পদে বিজয়ীরা হলেন কোষাধ্যক্ষ পদে খায়রুজ্জামান কামাল, সহসভাপতি পদে মধূসুদন মন্ডল (ঢাকা বিভাগ), যুগ্ম মহাসচিব পদে শেখ মামুনুর রশীদ (ঢাকা বিভাগ),  দফতর সম্পাদক পদে সেবিকা রানী (ঢাকা বিভাগ) নির্বাচিত হয়েছেন। ঢাকা বিভাগের কার্যনির্বাহী কমিটির সদস্য হয়েছেন উন্মুল ওয়ারা সুইটি, ড. উৎপল কুমার সরকার, নূরে জান্নাত আখতার সীমা  ও শেখ নাজমুল হক সৈকত।

ঢাকার বাইরে অঙ্গ সংগঠনগুলোতে চট্টগ্রাম বিভাগে সহ-সভাপতি পদে, রাজশাহী বিভাগে এবং খুলনা বিভাগে মনতোষ বসু নির্বাচিত হয়েছেন। বিভাগওয়ারি যুগ্ম মহাসচিব পদে বিজয়ী হয়েছেন চট্টগ্রামে তপন চক্রবর্তী, রাজশাহীতে জি এম সজল এবং খুলনায় মোজাম্মেল হক হাওলাদার।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।