
শেখ মারুফ হোসেন,বিশেষ প্রতিনিধিঃ
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো: মাহাবুব হোসেন কচুয়া সরকারি শহীদ শেখ আবু নাসের মহিলা ডিগ্রি কলেজ পরিদর্শন করেছেন। এসময় তিনি কলেজের সকল শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের সংগে এক মতবিনিময় করেন। শনিবার বিকাল ৩টায় কলেজের হল রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কচুয়া উপজেলা নিবাহী কর্মকর্তা ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি জীনাত মহলের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো: মাহাবুব হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বাগেরহাট মো: আজিজুর রহমান, তত্তাবধায়ক প্রকৌশলী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর খুলনা সার্কেল আ,ট,ম. মারুফ আল ফারুকী, বরিশাল বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: ইউনুস, বাগেরহাট -২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের ব্যক্তিগত সহকারি এইচ এম শাহীন, উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার, কচুয়া থানা অফিসার ইনচার্জ মো: মনিরুল ইসলাম, সাবেক সংসদ সদস্য মীর সাখাওয়াত আলী দারু পত্মী ফরিদা আক্তার বানু লুচি, সরকারি শহীদ শেখ আবু নাসের মহিলা ডিগি কলেজের প্রতিষ্ঠাতা ও সাবেক অধ্যক্ষ মো: সাইফৃুল ইসলাম, সরকারি শহীদ শেখ আবু নাসের মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হরপ্রসাদ মিস্ত্রী।
সরকারি শহীদ শেখ আবু নাসের মহিলা ডিগ্রি কলেজের বাংলা প্রভাষক সুযশ কান্তি মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নিবাহী কর্মকর্তা ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি জীনাত মহল। এসময় কলেজের বিভিন্ন দাবীর কথা সচিব এর নিকট তুলে ধরেন কলেজের প্রতিষ্ঠাতা ও সাবেক অধ্যক্ষ মো: সাইফৃুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের আহবায়ক শেখ মনিরুজ্জামান ঝুমুর, যুগ্ম আহবায়ক দিদার সুজন, কচুয়া সদর ইউনিয়ন চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিজ, মঘিয়া ইউনিয়ন চেয়ারম্যান এ্যাড: পঙ্কজ কান্তি অধিকারীসহ কলেজের সকল শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।