
স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরার কলারোয়ার সোনাবাড়িয়া ইউনিয়ন বিট পুলিশের উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সোহার্দ্য রক্ষার্থে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকাল সাড়ে ৩ টায় সোনাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কলারোয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) আলহাজ্ব মীর খায়রুল কবির’র সভাপতিত্বে ও উপ-পরিদর্শক আব্দুল হামিদের সঞ্চলনায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও সোহার্দ্য রক্ষার্থে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সোনাবাড়িয়া ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল ও ইউপি সদস্যদের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সাতক্ষীরা সদর সার্কেল মোঃ ইকবাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কলারোয়া থানা পুলিশের ইন্সপেক্টর তদন্ত হাফিজুর রহমান, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের এবং পূজা উদযাপন কলারোয়া উপজেলার সভাপতি সিদ্ধেশ্বর চক্রবর্তী, সোনাবাড়িয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এস এম মনিরুল ইসলাম মনি, সমাজসেবক আব্দুস সালাম, সমাজসেবক মোহাম্মদ রাজুসহ ইউনিয়নের সকল নব-নির্বাচিত সকল সদস্য পুরুষ এবং সংরক্ষিত মহিলা সদস্যগণ।
এসময় আরো উপস্থিত ছিলেন, সোনাবাড়িয়া বিট পুলিশের দায়িত্বরত অফিসার আবু সাঈদ, মোঃ সোহরাব হোসেনসহ থানার অফিসার বৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার সাতক্ষীরা সদর সার্কেল ইকবাল হোসেন বলেন, বাংলাদেশ সরকারের ভিশন ৪১ বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে কিন্তু কিছু কুচক্রী মহল সাম্প্রদায়িকতা কে কেন্দ্র করে জাতিকে কলঙ্কিত করার চক্রান্ত চালাচ্ছে,সাতক্ষীরা জেলা তার বাইরে অবস্থান করছে আশা করছি। আগামী তো আপনারা অসাম্প্রদায়িকতা বজায় রেখে সুস্থ-সুন্দর ভাবে বসবাস করবেন। সাতক্ষীরা জেলা পুলিশ, থানা পুলিশ আপনাদের সাথে রয়েছে যে কোনো বিশৃঙ্খলা মোকাবেলায় আমরা তৎপর। বিট পুলিশিং’র মাধ্যমে প্রতিটি মানুষের কাছে পৌঁছে যাওয়ার মাধ্যমে আমাদের রয়েছে আপনাদের যেকোন সমস্যায় আমাদেরকে জানাবেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হতে দেখলে সাথে সাথে থানা পুলিশকে জানানোর আহ্বান করেন এই অফিসার।
অনুষ্ঠানের সভাপতি কলারোয়া থানা অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির বলেন, কলারোয়া উপজেলাতে সনাতন ধর্মাবলম্বীদের জন্য সব থেকে বড় উৎসব দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে আমরা শেষ করতে পেরেছি। এতে আপনাদের সকলের সহযোগিতা ছিল এবং আগামীতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হতে দেখলে সাম্প্রদায়িকতা বিঘ্ন হতে দেখলে অবশ্যই আমাদেরকে জানাবেন। পুলিশের মাধ্যমে আমরা প্রতিটি মানুষের কাছে পৌঁছে যেতে চাই। আপনারা আমাদের সহযোগিতা করলে সকল সমস্যা সমাধান করতে পারবো।