বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ার হেলাতলা সম্প্রদায়িক সম্প্রীতি ও সোহার্দ্য রক্ষার্থে মতবিনিময় সভা
কলারোয়ার হেলাতলা সম্প্রদায়িক সম্প্রীতি ও সোহার্দ্য রক্ষার্থে মতবিনিময় সভা

কলারোয়ার হেলাতলা সম্প্রদায়িক সম্প্রীতি ও সোহার্দ্য রক্ষার্থে মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টারঃ

সাতক্ষীরার কলারোয়ার হেলাতলা ইউনিয়ন বিট পুলিশের উদ্যোগে সম্প্রদায়িক সম্প্রীতি ও সোহার্দ্য রক্ষার্থে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(২৬ অক্টোবর) বিকাল সাড়ে ৩ টায় হেলাতলা ইউনিয়নের মাঠে নয়টি ওয়ার্ডের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষদের সাথে নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সোহার্দ্য রক্ষার স্বার্থে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে ও উপ-পরিদর্শক আব্দুল হামিদের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ দমন) জনাব মোঃ সজিব খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া থানা অফিসার ইনচার্জ আলহাজ্ব মীর খায়রুল কবির, কলারোয়া থানার তদন্ত (ওসি) জনাব মোঃ হাফিজুর রহমান,

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ইউপি সদস্য আমিরুল ইসলাম, ইউপি সদস্য খায়রুল ইসলাম, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য নাসিমা আক্তার, ইউপি সদস্য নাসিম আক্তার (নাছু) ইউপি সদস্য ফারুক হোসেনক,কলারোয়া থানার সেকেন্ড অফিসার মোঃ জসিম উদ্দীন, সোনাবাড়িয়া বিট পুলিশের দায়িত্বরত অফিসার এসআই মোঃ আবু সাঈদ,হেলাতলা বিটের এএসআই আলী হাসান,এসআই আলাউদ্দিনসহ থানার অফিসার বৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সজীব খান বলেন, ইসলাম শান্তির ধর্ম ইসলাম কখনোই অন্য ধর্মের উপর আঘাত এর কথা বলেনি আমাদের হযরত মুহাম্মদ (সঃ) নিজেও সকল ধর্মের মানুষদেরকে সাথে নিয়ে চলেছেন তাদের নিরাপত্তার ব্যবস্থা করেছেন।
আমাদেরকে না বুঝে অন্যের চক্রান্তের শিকার হলে চলবে না।কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হতে দেখলে সাথে সাথে থানা পুলিশকে জানানোর আহ্বান করেন এই অফিসার।

অনুষ্ঠানে কলারোয়া থানা অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির বলেন, কলারোয়া উপজেলাতে সনাতন ধর্মাবলম্বীদের জন্য সব থেকে বড় উৎসব দুর্গাপূজা সুষ্ঠু-সুন্দর ভাবে আমরা শেষ করতে পেরেছি। এতে আপনাদের সকলের সহযোগিতা ছিল এবং আগামীতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হতে দেখলে সাম্প্রদায়িকতা বিঘ্ন হতে দেখলে অবশ্যই আমাদেরকে জানাবেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।