শুক্রবার, ৫ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ার বালিয়াডাঙ্গা বাজারে প্রতিবাদ ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
কলারোয়ার বালিয়াডাঙ্গা বাজারে প্রতিবাদ ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

কলারোয়ার বালিয়াডাঙ্গা বাজারে প্রতিবাদ ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

শফিকুর রহমান

সীমান্ত প্রেসক্লাব, কলারোয়ার আয়োজনে বালিয়াডাঙ্গা বাজারে- সম্প্রতি কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী ষড়যন্ত্র,ধর্ম অবমাননা ও সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের উপর নৃশংস সন্ত্রাসী হামলার প্রতিবাদ, দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি এবং স্থানীয় সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ়করনের লক্ষ্যে এক প্রতিবাদ ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ( ২৬ অক্টোবর) বিকালে উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের প্রাণকেন্দ্র বালিয়াডাঙ্গা বাজারের মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে ঐ প্রতিবাদ ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সীমান্ত প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক অহিদুজ্জামান খোকার সঞ্চালনায় অনুষ্ঠিত ঐ প্রতিবাদ ও সম্প্রীতি সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ভুট্টো লাল গাইন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্দীপ রায়, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, ঝাউডাঙ্গা ডিগ্রি কলেজের প্রভাষক হুমায়ুন কবির, বোয়ালিয়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মধুসূদন পাল, বালিয়াডাঙ্গা বাজার কমিটির সভাপতি সিরাজুল হক, জুয়েলারী ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রিতন কুমার রায়, সীমান্ত প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান, অর্থ ও আইন বিষয়ক সম্পাদক হোসেন আলী, প্রভাষক রোকনুজ্জামান বকুল, আশার আলো ফাউন্ডেশনের সভাপতি শাহিনুজ্জামান, সাধারণ সম্পাদক সুজন হোসেন, সাংগঠনিক সম্পাদক ডা. রায়হান- উজ- জামান, গ্রাম্য চিকিৎসক ওবায়দুল্লাহসহ স্থানীয় ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের জনসাধারণ ।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।