শুক্রবার, ২৯ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ার ৯টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউপি সদস্যের শপথ গ্রহন
কলারোয়ার ৯টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউপি সদস্যের শপথ গ্রহন

কলারোয়ার ৯টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউপি সদস্যের শপথ গ্রহন

স্টাফ রিপোর্টারঃ

সাতক্ষীরার কলারোয়ায় ৯টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত ১০৭জন সদস্য শপথ গ্রহন করেছেন।

বুধবার (২৭অক্টোবর) সকাল ১০টার দিকে সাতক্ষীরা জেলা প্রশাসকের সভা কক্ষে কলারোয়ায় ৯টি ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করার জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ুন কবির।

এসময় সেখানে উপস্থিত ছিলেন-জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ নজরুল ইসলাম, কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।

১নং জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশাখা তপন সাহা, ২নং জলালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান নিশান, ৩নং কয়লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সোহেল রানা, ৪নং লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক এম এ কালাম, ৬নং সোনাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেনজির হেলাল, ৭নং চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডালিম হোসেন, ৯নং হেলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, ১১নং দেয়াড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান মফে, ১২নং যুগিখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল হাসান।

এর পরে বিকাল ৩টার দিকে কলারোয়া উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের ৮১জন সাধারণ ও ২৬জন সংরক্ষিত নারী সদস্যদের উপজেলা পরিষদ হলরুমে শপথ গ্রহন অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী।

এসময় সেখানে উপস্থিত ছিলেন- কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনীন খুকু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য- ২০ সেপ্টেম্বর প্রথম ধাপে কলারোয়া উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৫নং কেড়াগাছি ইউনিয়নের ১নং ওয়ার্ডে ভোট কাটার অভিযোগ ওঠে। সে কারনে ওই ওয়ার্ডে ভোট বন্ধ হয়ে যায়। ফলে ইউপি চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত নারী আসনের সদস্যদের ফলাফল প্রকাশ হয়নি। এছাড়া ৬নং সোনাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের (৪,৫,৬) ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনের ২জন প্রার্থীর ফলাফল সমান সমান হওয়ার কারনে পূনঃনির্বাচন অনুষ্ঠিত হয়। সে কারনে ওই ওয়ার্ডের নারী সদস্যের গেজেট প্রকাশ না হওয়ায় তিনি শপথ গ্রহনে অংশ নিতে পারেননি।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।