মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
পাইকগাছার নব-নির্বাচিত ৯ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠিত
পাইকগাছার নব-নির্বাচিত ৯ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠিত

পাইকগাছার নব-নির্বাচিত ৯ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠিত

শেখ খায়রুল ইসলাম,পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :-

খুলনার পাইকগাছার ১০ ইউনিয়নের মধ্যে ৯ ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান শপথ গ্রহন করেছেন।

বুধবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ মনিরুজ্জামান তালুকদার শপথ বাক্য পাঠ করান।

তার মধ্যে ২ নং কপিলমুনি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ কওছার আলী জোয়াদ্দার, ৩ নং লতা ইউনিয়নে কাজল কান্তি বিশ্বাস, ৪ নং দেলুটি ইউনিয়নে রিপন কুমার মন্ডল, ৫ নং সোলাদানা ইউনিয়নের মো. আবদুল মান্নান গাজী, ৬ নং লস্কর ইউনিয়নে কে এম আরিফুজ্জামান, ৭ নং গদাইপুর ইউনিয়নে শেখ জিয়াদুল ইসলাম জিয়া, ৮ নং রাড়ুলী ইউনিয়নে আবুল কালাম আজাদ, ৯ নং চাঁদখালী ইউনিয়নে শাহজাদা মোঃ আবু ইলিয়াস, ১০ নং গড়ইখালী ইউনিয়নে আব্দুস ছালাম কেরু শপথ গ্রহন করেছেন।

এ দিকে ৩১ অক্টোবর ১০ ইউনিয়নের ৯ ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনের ২৭ জন ও সাধারণ সদস্য ৮১ জন উপজেলা নির্বাহী কর্মকর্তা শপথ বাক্য পাঠ করাবেন বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।