
স্টাফ রিপোর্টারঃ
গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য গরুর গাড়ির বহর নিয়ে শপথ গ্রহণ করলেন কলারোয়ারহেলাতলার ইউপি সদস্যরা।
ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নে। নব-নির্বাচিত চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন সদস্যদের প্রাচীন ঐতিহ্যের গরুর গাড়িতে করে শপথ গ্রহণ করতে নিয়ে যান।
এসময় ইউনিয়নের ৯ জন পুরুষ ইউপি সদস্য তিনজন সংরক্ষিত মহিলা ইউপি সদস্য শপথ গ্রহণ করতে আসেন। বুধবার বেলা সাড়ে তিনটায় নব-নির্বাচিত ইউপি সদস্যদের শপথ অনুষ্ঠিত হয় কলারোয়া উপজেলার অডিটোরিয়ামে। এ সময় ইউনিয়ন থেকে ইউপি সদস্যরা গরুর গাড়ীতে করে আসেন। এ ঘটনায় সোশ্যাল মিডিয়াসহ কলারোয়ার বিভিন্ন জয়গায় আলোচনার সৃষ্টি হয়।


