বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কচুয়ায় সড়ক দুর্ঘটনায় শিক্ষক গোবিন্দ দেবনাথের মর্মান্তিক মৃত্যু
কচুয়ায় সড়ক দুর্ঘটনায় শিক্ষক গোবিন্দ দেবনাথের মর্মান্তিক মৃত্যু

কচুয়ায় সড়ক দুর্ঘটনায় শিক্ষক গোবিন্দ দেবনাথের মর্মান্তিক মৃত্যু

শেখ মারুফ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ

কচুয়া-বাগেরহাট মহাসড়কে কচুয়া ব্রাক এলাকা অফিসের সামনে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ২ জন আহত হয়েছে।

শুক্রবার (২৯ অক্টোবর) বিকাল ৩ টার দিকে কচুয়া-বাগেরহাট মহাসড়কের আড়িয়া মদ্দন এলাকার ব্রাক এলাকা অফিস এর সন্নিকটে মোটর সাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত হয়। নিহত বাইসাইকেল আরোহী কচুয়া উপজেলার কচুয়া সদর ইউনিয়নের আড়িয়ামদ্দন গ্রামের মৃত দেবেন্দ্রনাথের ছেলে গোবিন্দ দেবনাথ(৫০)। পেশায় তিনি একজন প্রাইভেট শিক্ষক ছিলেন।

কচুয়া থেকে তিনি সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন এ সময় কচুয়া ব্রাক এলাকা অফিসের সামনে পৌঁছালে একই দিক থেকে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে গোবিন্দ দেবনাথের বাইসাইকেলে আঘাত করে।

এসময় সাইকেল ও মোটর সাইকেলে থাকা আরোহীরা আঘাত প্রাপ্ত হয়। ঘটনা স্থল থেকে স্থানীয় লোকজন গোবিন্দ দেবনাথকে আশংকা জনক অবস্থায় উদ্ধার করে নিকটস্থ কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসময়ে দুর্ঘটনাকালে মোটরসাইকেলে থাকা ২ জন আহত হয়। আহত ২ জনের মধ্যে ১ জন কচুয়া হাজিপাড়া গ্রামের মান্না(১৮)। আরেক জন কদ্দুস এর ছেলে আকাশ(২২) ঘটনা স্থল থেকে পাওয়া তথ্য অনুযায়

অন্যদিকে মোটরসাইকেলে থাকা দুজনের একজনকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় ও অন্য জনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বাগেরহাট সদর হাসপাতালে নেওয়া হয় বলে জানা যায়।

খবর পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক মোটরসাইকেল ও বাইসাইকেলটি থানা হেফাজতে নিয়েছে। এ রির্পোট লেখা পর্যন্ত লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরনের কার্যক্রম প্রক্রিয়াধীন।

এদিকে মেধাবী শিক্ষক ও একজন দক্ষ মানুষ গড়ার কারিগরের অকাল মৃত্যুতে উপজেলার শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী ও সর্বমহলে শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে নিহতের স্ত্রী, একমাত্র সন্তান সহ আত্মীয়-স্বজনের কান্নায় পরিবেশ ভারী হয়ে উঠছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।